বগুড়া গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার ১৬ নভেম্বর সকাল ১১ টায় শহরতলীর শিলিমপুর নামক এলাকা থেকে বগুড়া-ঢাকা মহাসড়কের পূর্ব পার্শে আদি মহরম দই ঘরের সামনে থেকে গ্রেফতার করে হয়।
তারা হলেন- মোঃ আনোয়ার হোসেন (৫৪), পিতা মোঃ খলিল, গ্রাম খালিশপুর চিত্রালি সিনেমা হলের পিছনে, থানা খালিশপুর, খুলনা, মোঃ রাজিব হোসেন (৩০), পিতা মোঃ দুলাল মিয়া, গ্রাম ধর্মপুর রেলগেট, থানা কোতয়ালী, জেলা কুমিল্লা, মোঃ মোসলেম উদ্দিন (৬০), পিতা মৃত বশত আলী, গ্রাম রাজাপুর নতুনপাড়া থানা বুড়িচং, জেলা কুমিল্লা
তাদের হেফাজত থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর বগুড়া আদালতে প্রেরণ করা হয়।
Posted ১১:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher