রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ১০ নভেম্বর ২০২৪
268 বার পঠিত
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রোববার ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। এছাড়া টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও ছিলেন।


সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা।

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়।


১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।


Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!