রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ওসি ও এসআই’র অপসারণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
323 বার পঠিত
ওসি ও এসআই’র অপসারণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর অলোয়া গ্রামে ছিনতাইয়ের ঘটনাকে চুরি মামলা হিসেবে রেকর্ড করা ও এক কলেজ ছাত্রসহ নিরপরাধ ব্যবসায়ীকে গ্রেফতারের অভিযোগে থানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।

এ ঘটনায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, এসআই মোহাম্মদ আলী, ও এসআই অমিত মাহমুদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মথুরাপুর অলোয়া গ্রামে আয়োজিত এ মানববন্ধনে প্রায় ৫০০ শতাধিক গ্রামবাসী অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি গোলাম রব্বানী, ফিরোজ, শাজাহান আলী, নজরুল ইসলাম, হবিবর রহমান, মিস্টার, শিকিম আলী, ইসমাইল হোসেন, জহুরুল ইসলাম, ইউনুস আলী, লাইলী, রেনুকা, সবুরা বেগম, সুকি প্রমুখ।

বক্তারা বলেন, থানার কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও নিরপরাধদের গ্রেফতারের ফলে নিরীহ মানুষের জীবন বিষিয়ে উঠছে। তাঁরা দাবি করেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দিতে হবে। এছাড়া পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি ও মিথ্যা মামলার বিষয়টি যথাযথ তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানান।


গ্রামবাসীরা জানান, এ ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box


Posted ৭:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!