রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
211 বার পঠিত
সোনাতলায় নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন

দৈনিক নয়া দিগন্তের ২দশক পূর্তি উপলক্ষে বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি  উদযাপন করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় সোনাতলা পৌর মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।


নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম, ডা: নুরুল আমীন সরকার,  ছাত্রনেতা জরিফুল ইসলাম,পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাকিলুর রহমান,আলবার আকন্দ, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রিমন আহমেদ, শামীম আক্তার রতনসহ আরও অনেকে।


অনুষ্ঠানে প্রধান আলোচক আব্দুল ওয়াদুদ বলেন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে ওঠে সাদা কে সাদা কালো কে কালো বলতে হবে। বিগত সরকারের আমলে সংবাদপত্রকে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের মুখ ও কলম বন্ধ করে রাখা হয়েছিল। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

Facebook Comments Box


Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!