বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারালকান্দী গ্রামে জনতা কর্তৃক ৩৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেরা খাতুন ও তার স্বামী ফিরোজ হোসেন (৪০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
১ নভেম্বর, শুক্রবার বিকাল ৪ টার সময় তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ হাতে নাতে তাদেরকে আটক করা হয়েছে।
এসময় মাদকবিরোধী অভিযানের অন্যতম সদস্য মেহেদী হাসান হীরু জানান, দীর্ঘদিন ধরে ঈদগাঁহ ও জুম্মার নামাজের বয়ানে ওই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তারা কোন কর্ণপাত না করে ব্যবসা অব্যাহত রাখে। এতে করে এলাকার যুব সমাজ ক্রমাগতভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
ওই দম্পতির বাড়িতে কিছু মানুষ ইয়াবা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে বগুড়া ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চারালকান্দী গ্রামের বাসিন্দা সমাজ সেবক
মাজেদুর রহমান জুয়েলের নেতৃত্বে এলাকাবাসীসহ সেখানে পৌঁছলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে সাহেরা বেগম ও ফিরোজ দম্পতির ঘর থেকে ৩৫ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন্নবীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ী সাহেরা বেগম ও ফিরোজ দম্পতির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher