রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় চাচার গলায় ছুরিকাঘাত ভাতিজার

আলোকিত বগুড়া প্রতিবেদক   শনিবার, ১২ অক্টোবর ২০২৪
105 বার পঠিত
বগুড়ায় চাচার গলায় ছুরিকাঘাত ভাতিজার

বগুড়ায় ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন চাচা রেজাউল করিম (৫৫)। রেজাউল করিম বগুড়া জেলা ফুটবল দলের সাবেক খেলোয়ার এবং ওই এলাকার মৃত আবুল কাশেম কাঞ্চুর ছেলে। আর অভিযুক্ত ভাতিজা সিফাত (৩৫) একই এলাকার আব্দুল মজিদ মানিকের ছেলে।

আজ শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় গোহাইল রোডে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।


জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ভাতিজা সিফাত তার চাচা রেজাউল করিমকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

Facebook Comments Box


Posted ২:২৫ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!