শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুুপচাঁচিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
408 বার পঠিত
দুুপচাঁচিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দুুপচাঁচিয়ায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া ডি এস ফাজিল মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার শাহ্; মোঃ মাহমুদুন নবী এর পরিচালনায় এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক আবুল বাসার, প্রধান শিক্ষক মাহমুদুর রশিদ, প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক রেজাউল করিম, সুপারিনটেনডেন্ট আব্দুল কাদের, শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।

সভা শেষে কাবাডি, দাবা ও সাঁতার এই তিনটি ইভেন্টের কয়েকটি গ্রæপের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক শাখার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্রীড়া প্রতিযোগিতায়  অংশ নেয়।


#

Facebook Comments Box


Posted ৫:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!