রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে শিক্ষক দিবস পালিত

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
209 বার পঠিত
শিবগঞ্জে শিক্ষক দিবস পালিত

শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার স্লোগানে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,  প্রভাষক শিবলী আক্তার বানু, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান, সহকারি শিক্ষক রবিউল ইসলাম রবি প্রমূখ।


আলোচনা সভা শেষে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিভিন্ন কলেজ, মাদ্রাসা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৭:২১ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!