রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসুচির ৫৪০ কেজি চাল জব্দ; আটক ২

বগুড়া (সদর) প্রতিনিধি   বুধবার, ০২ অক্টোবর ২০২৪
178 বার পঠিত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসুচির ৫৪০ কেজি চাল জব্দ; আটক ২

বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪০ কেজি চাল ও ১০৭ টি খাদ্যবান্ধব কর্মসূচির খালি বস্তা, কালোবাজারির মাধ্যমে পাচারকালে স্থানীয় জনতা কর্তৃক সিএনজি চালকসহ পাচারকারীকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে।


জানা গেছে, সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪০ কেজি চাল, বস্তা বদল করে কালোবাজারির মাধ্যমে পাচারকালে স্থানীয় জনতা কর্তৃক আটকে রেখে শেখেরকোলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্যানেল ২ আব্দুল করিম আলেফ মোঃ নতুন সরকারকে খবর দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান তাৎক্ষনিক বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনকে খবর দেন। নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে জব্দকৃত চাল এবং আটকৃতদেরকে ইউনিয়ন পরিষদে রেখে দিতে বলেন। চেয়ারম্যান গ্রাম পুলিশকে ডেকে জব্দকৃত চাল ও পাচারকারী শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সদর উদ্দিনের পুত্র সাহাদত ও সিএনজি চালককে ইউনিয়ন পরিষদে আটকে রাখেন। এরপর রাতেই বগুড়া সদর থানার এসআই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিষদ ভবনে এসে গ্রাম পুলিশকে সঠিকভাবে পাহারা দিতে বলেন। এবং সেনাবাহিনীর টিম আসার খবর দিয়ে চলে যান। এব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন সরকার বলেন, স্বানীয় লোকজন আমাকে মোবাইলে বলে তেলিহারা দক্ষিণপাড়া থেকে আমরা সরকারি চাল ধরেছি আপনি আসেন। আমি দ্রæত এসে দেখি সিএনজি বোঝাই চাল। তখন গ্রাম পুলিশকে খবর দেই ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানানো হয়। তিনি আমাকে চাল সহ আটককৃতদেরকে আমার ইউনিয়ন পরিষদে আটকে রাখতে বলেন। তিনি পরেরদিন এসে ব্যবস্থা নিবেন বলে জানান। এদিকে এলাকাবাসী বলছে পরের দিন মোটা অংকের টাকা নিয়ে চোরাকারবারীদের ছেড়ে দেওয়া হয়েছে। চাল পাচারকারী শাহাদত কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি একজন ধান- চাল ব্যবসায়ী। আমাকে এখানকার মেম্বার তাজুল ইসলাম ডেকেছিলো আমি তার কাছ থেকেই চালগুলো ক্রয় করেছি। আমার ক্রয় করা চাল নিয়ে যাওয়ার পথে লোকজন আমাকে আটকিয়ে রেখেছে।

শেখেরকোলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তাজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো প্রকার সরকারি চাল ক্রয় করিনা। আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য একটি মহল আমাকে জড়ানোর চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন লোকাবাসী বলেন শেখেরকোলা ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য বরাবরই খাদ্য বান্ধব  কর্মসূচির চাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত।


Facebook Comments Box


Posted ৯:২৭ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!