রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় নৌকাবাইচের ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত বাঙালির পাড়

আব্দুর রাজ্জাক, সোনাতলা   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
222 বার পঠিত
সোনাতলায় নৌকাবাইচের ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত বাঙালির পাড়

বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়াঘাট বাঙালি নদী ব্রীজের নিচে শুরু হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলার উদ্বোধন। আজ ২৮ সেপ্টেম্বর (শনিবার) বাঙালি নদীর উপর ব্রীজে ছিলো হাজারও মানুষের ঢল। আবার অনেকে ছিলো নদীর দুই ধারে, নদীর পাশের বাড়ির সামনে নারীরাও খেলা দেখতে উপচেপড়া ভিড়, বাঙালির পাড় পুর্ণ হয়েছিলো কানায় কানায়। এক নজর দেখতে এসেছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা।

আর এতে অংশ নিয়েছিলো, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নয়নমণি, একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের উলিপুর গ্রামের ময়ুরপঙখী ও বগুড়ার সোনাতলা বালুয়া ইউনিয়নের দশের দোয়া।


খেলা শুরু হলে ঢাকের তালে তালে মাঝিমাল্লাদের কোরাসে মুখরিত হয় চারপাশ। আর এ খেলার আয়োজন করেন নৌকা বাইচ প্রতিযোগিতা -২০২৪।

খেলায় দুই রাউন্ড দেওয়ার পর দেওয়াল লয়েল একতাকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে দশের দোয়া, পোড়া পাইকর পিকেএস কে হারিয়ে ৯নং নয়ন মনি এক্সপ্রেস ২য় স্থান অর্জন করে। পাচপুর এক্সপ্রেস এর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩য় স্থান অর্জন করে। আগামী শনিবার ৬টি নৌকার অংশগ্রহণ খেলা অনুষ্ঠিত হবে।


নৌকা বাইচ খেলা উদ্বোধন পুর্বে আলোচনা সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এমদাদুল হক টুকু।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলাসহ দলীয় নেতা কর্মীরা

Facebook Comments Box

Posted ৮:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!