রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ছাত্রদলের আনন্দ মিছিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
329 বার পঠিত
সোনাতলায় ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সোনাতলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ ২১ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি সোনাতলা পৌর এলাকার ঘোড়াপীর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়নসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণার ১০ দিনের মধ্যে বগুড়ায় ছাত্রদলের জেলা ও শহর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর আলোকে সোনাতলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।


Facebook Comments Box


Posted ৮:১১ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!