রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ

গোলাম রব্বানী শিপন, বগুড়া   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
376 বার পঠিত
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় গোকুল ইউনিয়ন পরিষদের পাশে (ঢাকা-রংপুর) সড়কে ওই কর্মসূচি পালিত হয়।


এ সময় মিজানুরের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নিহত মিজানুরের স্ত্রী নিশা বেগম। মানববন্ধন থেকে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী নিশা বেগম বলেন, ঘাতকেরা আমার নিরপরাধ স্বামীকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে। আমার একমাত্র মেয়েকে অকালে এতিম করেছে। আমাকে বিধবা করেছে। আমি এর বিচার চাই। আমার স্বামী হত্যাকারীদের ফাঁসি চাই।

একপর্যায়ে মিজানের কর্মী সমর্থক ও আত্মীয় স্বজনেরা বিক্ষোভ মিছিল বের করে খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোকুল বন্দর (ঢাকা-রংপুর) মহাসড়ক অর্ধঘন্টা অবরোধ করে রাখেন। এরপর বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক আব্দুর রহিম মুঠোফোনে অবরোধকারীদের উদ্দেশ্য বলেন, মিজানুর হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত আটক করতে ৪ স্থরের পুলিশ প্রশাসন কাজ করছে৷ আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। এবং তিনি ৭ দিনে আসামিদের আটক করা হবে বলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন।


এসময় রাস্তার ২ পাশে মহাসড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য; গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টায় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান গোকুল বন্দরে আন্তঃজেলা ট্রাক পরিবহন লেবার শ্রমিক অফিসে বসে তার কর্মীদের সাথে সংগঠন বিষয়ক আলাপ করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অফিসে ঢুকে মিজানকে আক্রমণ করেন। মিজান প্রাণ বাঁচাতে দৌড় দিয়ে মাটিতে পড়ে গেলে দৃর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর মিজান কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


Facebook Comments Box

Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!