২০২৩-২০২৪ অর্থবছরে উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় (এমপি’র বিশেষ) বরাদ্দে বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের প্রান্তিক দুস্থ নারীকে সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ৯ জুলাই মঙ্গলবার গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ও ইউএনও নুসরাত জাহান বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, আ’লীগ নেতা মাহবুব মিলটন, জেলা যুবলীগের সহ-সভাপতি নাছিরুজ্জামান টিটো, ইউপি সচিব তহমিনা বেগম, সদস্য সংরক্ষিত শিরিন আকতার, ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক, আশরাফ আলী, বাদল, পাতা, স্বপন প্রাং প্রমুখ।
দু’টি প্রকল্পে মোট ৮লাখ টাকা ব্যয়ে ৩৭জন নারী এবং ৬৪জন কৃষকদের মাঝে এই উপকরণগুলো বিতরণ করেন।
Posted ৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
Alokito Bogura | Editor & Publisher