এশিয়ান টিভির বগুড়া জেলা প্রতিনিধির দায়িত্ব পেলেন উত্তরাঞ্চলের অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত বগুড়া’র সহ-বার্তা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাংবাদিক সাজু মিয়া।
চলতি বছরের ১৫ জুন এশিয়ান টিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে তাকে এই পদে নিয়োগ প্রদান করে।
তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থী। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সমসাময়িক বিষয় নিয়ে লেখা-লেখি করেন।
সাজু মিয়া বলেন, এশিয়ান পরিবারের সদস্যদের সাথে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো।
Posted ৬:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
Alokito Bogura | Editor & Publisher