বগুড়া জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম আজ ২৪ জুন (সোমবার) সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
পরিদর্শন উপলক্ষে সদর সার্কেল অফিসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সার্কেল অফিসের পক্ষ থেকে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
![]()
এরপর একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করেন। পরে পুলিশ সুপার ক্রমান্বয়ে সার্কেলে কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ।
পরিদর্শনকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম, সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর মোঃ আমবার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) সহ সার্কেল অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪
Alokito Bogura | Editor & Publisher