রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে নিখোঁজের আট দিনে খোঁজ মিলেনি এক ব্যবসায়ীর

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ১৯ জুন ২০২৪
243 বার পঠিত
সারিয়াকান্দিতে নিখোঁজের আট দিনে খোঁজ মিলেনি এক ব্যবসায়ীর

বগুড়ায় বাড়ি থেকে বাহিরে যাওয়ার পর মহিদুল ইসলাম (৪১) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। পরিবারের দাবী, গত ১১জুন মঙ্গলবার রাত ৯ টায় মহিদুলের ফোন নাম্বারে একটি ফোন আসে । এই ফোন পাওয়ার পর সে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর থেকে আজ পর্যন্ত সে নিখোঁজ হয়ে আছে।

মহিদুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত মনছের আলী প্রামাণিকের ছেলে। কুতুবপুরে তার ব্যাকারীর ব্যবসা আছে।


মহিদুলের স্ত্রী মোছাঃ জনি আক্তার আলোকিত বগুড়াকে মুঠোফোনে জানান, গত ১১ জুন মঙ্গলবার রাত ৯ টার দিকে আমার স্বামীর ফোনে তার বন্ধু স্যানেটারী ব্যবসায়ী সবুর ফোন করে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। আমার স্বামীর সাথে ব্যবসায়ী সবুরের খুব ভালো সম্পর্ক ছিলো এ সুএে প্রায় ১৬ লাখ টাকা বিভিন্ন সময় তাকে ধার দেয়। এই টাকা চাওয়া কেন্দ্র করে নিখোঁজ হওয়ার কয়েকদিন আগের তাদের মাঝে কথা কাটাকাটি হয়। সেই টাকা দেওয়ার কথা বলেই তাকে ফোনে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি তার ব্যবহারকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তারপর তার বন্ধুকে ফোন করে আমি জানতে চাই আমার স্বামী কোথায় সবুর বলে সন্ধ্যার পর থেকে তার সাথে আমার দেখা হয়নি।

জনি আক্তার আরও বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু নেই। সে খুব ভালো ছিল। কোনো দিন কারও সঙ্গে কোনো ঝামেলা হইছে শুনিনি। কুতুবপুর সে বেকারি ব্যবসা করত। কিন্তু কী হয়ে গেল লোকটার। সে তো আর বাসায় আসল না।


নিখোঁজ মহিদুল ইসলামের ছেলে মোঃ সোহান কবির বলেন, বিভিন্ন স্থানে খোজাখুজি করে আমার বাবাকে না পেয়ে গত ১২ জুন বুধবার আমার মা মোছা: জনি আক্তার বাদি হয়ে, সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

থানায় সাধারণ ডায়রী করার পরে এক সপ্তাহ হয়ে গেলেও নিখোঁজ মহিদুল কে খুজে না পাওয়ায় তার পরিবারে লোকজন ও গ্রামবাসী মিলে কুতুবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।


এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার তদন্ত (ওসি) দুরুল হুদা বলেন, মহিদুল নিখোঁজের একটি সাধারণ ডায়রী হয়েছে। তাকে খুজতে পুলিশ ডিবি একএে কাজ করছে।

Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!