২০২৩-২০২৪ অর্থ বছরের ৪র্থ পর্যায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা নগদ অর্থ) কর্মসূচীর আওতায় শনিবার উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া মধ্যপাড়া বাচ্চুর বাড়ী হতে মেজর বারী সাহেবের বাড়ীর অভিমুখে ৬লাখ টাকা ব্যয়ে ৯৫ মিটার রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী মডেল থানার এসআই আঃ কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী লুৎফর রহমান, গাবতলী সদর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মহিষাবান ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মিলন মিয়া, আ’লীগ নেতা আতিক, মোফাজ্জল, সেকেন্দার, নজরুল, সবুজ, মহিষাবান ইউনিয়ন যুবলীগের সভাপতি শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাকিউল ইসলাম খোকন প্রমুখ।
Posted ৭:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুন ২০২৪
Alokito Bogura | Editor & Publisher