বগুড়ার গাবতলী প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আজ শনিবার ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
তিনি বলেন, প্রতিবন্ধি শিশুরা সমাজের বোঝা নয়। এরাও সমাজের সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই প্রতিবন্ধি শিশুদের নিয়ে সফলভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধিদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম ফজলুল হক বাবলু, সদস্য আব্দুর গফুর টুকু, সাজেদুর রহমান শামীম, উপদেষ্টা আহসান হাবিব তালুকদার রনজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৭:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুন ২০২৪
Alokito Bogura | Editor & Publisher