শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফেসবুক ও টিকটকে আসক্ত প্রবাসীর স্ত্রী; ৪ বছরের মেয়েকে রেখে উধাও

গোলাম রব্বানী শিপন, বগুড়া   শুক্রবার, ১৪ জুন ২০২৪
452 বার পঠিত
ফেসবুক ও টিকটকে আসক্ত প্রবাসীর স্ত্রী; ৪ বছরের মেয়েকে রেখে উধাও

বগুড়ার শিবগঞ্জে ফেসবুক ও টিকটকে আসক্ত ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী রিমা বেগম উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গৃহবধূর শ্বশুর দুদু ব্যাপারী শিবগঞ্জ থানায় এটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ সদর ইউনিয়নের হুদাবালা মধ্যপাড়া গ্রামের দুদু ব্যাপারীর পুত্র মালেশিয়া প্রবাসী মুখলেছুর ব্যাপারী (২৮)।


সে একই উপজেলার আটমূল ইউনিয়নের রামকান্দি গ্রামে ছামছুল আলমের মেয়ে মোছাঃ রিমা বেগম (২৫) কে বিয়ে করেন। তাদের বিয়ে দু’পক্ষই পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরই ভিতরে তাদের পরিবারে ৪ বছরের মোসলিমা নামের ১টি কন্যাও জন্ম হয়।

গত ১ বছর পূর্বে মুখলেছ পরিবারে স্বচ্ছতা ফেরাতে পাড়ি জমান মালেশিয়া। বিপত্তি শুরু হয় সেখানেই যখন গৃহবধূ রিমার হাতে একটি স্মার্টফোন দেওয়া হয়। এ যেন শিয়ালকে মাঠ দেখানো। সারাদিন ফোন আর ফেসবুকে মেতে থাকতেন রিমা। পুত্রবধূর এহেন কাণ্ড শ্বশুর শ্বশুড়ি নিষেধ করলে তাদের প্রতি অগ্নিশর্মা হয়ে উঠতো রিমা। বিষয়টি বাবা দুদু ব্যাপারী ছেলে মুখলেছকে ফোনে জানালেও কোন প্রতিকার মেলেনি। বরং রিমা তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ছেলে মুখলেছ প্রবাসরত এজন্য রিমা শ্বশুর-শ্বাশুড়ির বাধ্যগত ভাবে চলা ফেরা করে না।


রিমার বড় জা- বলেন, রিমার ঘরের পাশে আমার ঘর সারারাত বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলে। ফেসবুক ও টিকটকে রিমা আসক্ত। তার টিকটিক ও ফেসবুক এ্যাকাউন্টে অনেক রকম ভিডিও পোস্ট করতে দেখেছি। একপর্যায়ে পুত্রবধূ রিমাকে সুপথে ফেরাতে শ্বশুর দুদু ব্যাপারী রিমার পিতা ছামছুল আলম ও তার ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম কে ডেকে একটি ঘরোয়া বৈঠক করেন। সেখানে রিমা একজন আদর্শ নারী হয়ে ঘরসংসার করবে বলে অঙ্গিকার করলেও পরবর্তীতে পূর্বের ন্যায়ে ফিরে যায়৷ বেড়ে যায় টিকটকের নেশা। টিকটিক আসক্তে দিনদিন আরও বেপরোয়া হয়ে ওঠে।

রিমার শ্বাশুড়ি আছমা বেগম বলেন, দিনরাত সবসময় কাদের সাথে যে ফোনে কথা বলে রিমা সেটা আমরা জানি না। আমরা অন্যের মোবাইল ফোনে তার টিকটক ভিডিও দেখতে পাই। এরই ধারাবাহিকতায় গত বুধবার ১২জুন দুপুর ১টায় রিমা স্বামীর পাঠানো ৪২ হাজার টাকা ও গুজিয়া বন্দরে পপি এনজিও থেকে ১লক্ষ টাকা ঋন উত্তোলণ করে উধাও হয়। এরপর থেকে রিমার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। তারা বিভিন্ন এলাকা ও আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি খুঁজেও তার সন্তান মেলেনি।


এলাকাবাসী জানান, টিকটকে আসক্ত এ নারীর একাধিক ফেসবুক বন্ধু রয়েছে। যাদের সাথে সে দীর্ঘক্ষণ ফোনে কথা বলে। এলাকাবাসীর ধারনা ফেসবুক ও টিকটকে প্রেমের সূত্রে কারো সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

এলাকাবাসী আক্ষেপ করে বলেন, ৪ বছরের কোলের সন্তানকে ফেলে সে কিভাবে চলে যেতে পারে এ মা নামে কলঙ্গ।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!