রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোলাম রব্বানী শিপন, বগুড়া   শনিবার, ০৮ জুন ২০২৪
462 বার পঠিত
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তরুণ সমাজকে ‘দেশপ্রেম ও ক্রীড়াঙ্গনে’ উদ্বুদ্ধ করা এবং মাদক থেকে দূরে থাকার উদ্দেশ্য নিয়ে দেশের ১০টি সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এর মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি অরাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন দলটির নেতা-কর্মীরা। এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’। আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দম্পতির কনিষ্ঠ পুত্র।


পূর্বঘোষিত এ ফুটবল খেলা শুক্রবার (৭ জুন) বিকেল ৪টার দিকে বগুড়া শহরতলীর করোনেশন ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মেজর (অব) বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্টের আহ্বায়ক হাবীব উন নবী খান সোহেল, সদস্য সচিব আমিনুল হক, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাইফুল ইসলাম, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এসময় রাজশাহী বিভাগের ৭ জেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে খেলায় অংশগ্রহণ করে বগুড়া, জয়পুরহাট জেলা লাল ও রাজশাহী, চাপাইনবাবগঞ্জ জেলা সবুজ দল।

খেলার শেষ ফলাফল সবুজ দল ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করেছে।


Facebook Comments Box

Posted ১২:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!