রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় অন্যের স্ত্রীর ঘরে সাবেক সেনা সদস্য; আটকের পর দরজা ভেঙে পলায়ন

গোলাম রব্বানী শিপন, বগুড়া   শনিবার, ০১ জুন ২০২৪
207 বার পঠিত
বগুড়ায় অন্যের স্ত্রীর ঘরে সাবেক সেনা সদস্য; আটকের পর দরজা ভেঙে পলায়ন

বগুড়া সদরের গোকুল সরলপুর গ্রামে সাবেক সেনা সদস্য অন্যের স্ত্রীর ঘরে প্রবেশ করে অনৈতিক কাজের প্রস্তাব। অতপর ঘরের দরজা ভেঙে পলায়ন।

ঘটনাটি ঘটেছে সদরের গোকুল ইউনিয়নের সরলপুর উত্তরপাড়া গ্রামে। শনিবার বিকাল ৪টায় সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ৩ সন্তানের জননী সুমি বেগমকে একই গ্রামের প্রতিবেশী মৃত ছানা উল্লাহ’র পুত্র সাবেক সেনা সদস্য সবুজ মিয়া (৫৫) রাস্তায় বেরোলেই কুপ্রস্তাব দিয়ে আসতেন। কিন্তু লম্পট সেনা সদস্য সবুজের কু-প্রস্তাবে গৃহবধূ সুমি রাজি না হয়ে তাকে উত্ত্যক্ত না করতে নিষেধ করেন। তারপরও সবুজ তাকে কু প্রস্তাব দিতেই থাকে।


একপর্যায়ে গৃহবধূ সবুজের বেয়াপনায় অতিষ্ঠ হয়ে তার স্বামী সিরাজুল ইসলাম কে বিষয়টি খোলাসা করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টায় সুমির স্বামী রাজমিস্ত্রী সিরাজুল ইসলাম বাড়ী থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। এদিকে সুমির স্বামী বাড়ীতে নেই এ সুযোগে সবুজ মিয়া তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূ সুমি সুকৌশলে সবুজকে ঘরে রেখে বাহিরে বের হয়ে ঘরের দরজায় হ্যাজবল লাগিয়ে চিৎকার শুরু করেন।

এদিকে ঘটনার বেগতিক দেখে ঘরেবন্দী সবুজ ঘরে রাখা সাবল ও হাতুড়ি দিয়ে ভিতর থেকে দরজা ভেঙে পালিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী গৃহবধূ সুমি বেগম বলেন, বেশ কিছু দিন ধরেই সবুজ মিয়া আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আমি তাকে অনেক বার নিষেধ করেছি।


এলাকার বাসিন্দারা বলেন, সবুজ মিয়া এলাকায় এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকার মা- বোনেরা নিরাপদ থাকতে পারবে না।

এ বিষয়ে বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box

Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!