রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পরকীয়া করতে গিয়ে জনতা কর্তৃক আটক; ১৮ঘন্টা পর প্রেমিকার জিম্মায় ছাড়া পেলেন যুবক

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ২২ মে ২০২৪
588 বার পঠিত
পরকীয়া করতে গিয়ে জনতা কর্তৃক আটক; ১৮ঘন্টা পর প্রেমিকার জিম্মায় ছাড়া পেলেন যুবক

বগুড়ার সোনাতলায় পৌর এলাকার শাহবাজপুরে এক গৃহবধূর সাথে পরকিয়ায় লিপ্ত অবস্থায় সবুজ হোসেন তপু (৩০) নামে এক যুবক জনতা কর্তৃক আটক হয়েছেন। পরে জনগন তাকে থানায় সোপর্দ করেন। পরে ওই যুবককে তার পরকিয়া প্রেমিকার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা।

ঘটনাটি ঘটেছে ২১ মে দিবাগত রাত ১টায় সোনাতলা পৌর এলাকার শাহবাজপুর গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়িতে।


সবুজ হোসেন তপু পৌর এলাকার আগুনিয়াতাইড় মাগুরাপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

এলাকাবাসী জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার বুনাতলা গ্রামের ফারুক হোসেনর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে সবুজ হোসেনের সাথে পরকিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ফারুক হোসেন ঢাকায় কর্মস্থলে থাকার সুবাদে ও পরকীয়ায় সুবিধার্থে ৯ মাস আগে ওই গৃহবধূ তার বাবার বাড়ি পৌর এলাকার শাহবাজপুর বসবাস করছেন। আর ওই বাড়িতেই সবুজ গভীর রাতে প্রবেশ করেন এবং ২১ মে দিবাগত রাত ১ টার দিকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়দের কাছে ধরা পড়ে।


পরে জনতা ক্ষেপে গেলে ওই ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ তাদের দুইজনকে পুলিশের হাতে দেন’।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, ‘মেয়েদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের নিজেদের ভিতর মীমাংসা করার লক্ষে যার সাথে সম্পর্ক সেই মেয়ের জিম্মায় ছেলেকে দিয়েছি’।


Facebook Comments Box

Posted ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!