বগুড়ার গাবতলী পৌর আ’লীগের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আ’লীগের সভাপতি আজিজার রহমান পাইকার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জনৈক জুয়েল আহম্মেদ নামের এক ব্যক্তি গত ২০মে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে গাবতলী পৌর আ’লীগের আয়োজনে ‘সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ হবে বলে জানানো হয়েছে।
বাস্তবে গাবতলী পৌর আ’লীগ ওই অনুষ্ঠানের বিষয়টি অবগত নয়। তাই জুয়েলে ডাকা ওই ‘সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌর আ’লীগের নেতৃবৃন্দদের অংশগ্রহণ না করতে বলা হলো। একই সাথে গাবতলী পৌর আ’লীগকে নিয়ে বিভ্রান্তকারী অপচেষ্টাকারীদের সাবধান হতে বলা হয়।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
Alokito Bogura | Sazu Mia