বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ভিটাপাড়া গ্রামের সরকারি রাস্তার দশটি গাছ জোরপূর্বক কেটে ফেলায় বিএনপি নেতা ডিসেন্ট আহমেদ সুমনকে আজ ১৫ মে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, ১১ই মে শনিবার বেলা বারোটার সময় নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ভিটাপাড়া গ্রামে সরকারি রাস্তার দশটি বড় বড় আম গাছ জোরপূর্বক কেটে ফেলে।
কারণ এই গাছগুলো রাস্তার পাশে থাকায় তার নির্মাণকৃত আলিশান বাড়ি দেখা যাচ্ছিল না। মূলত একারণেই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সরকারী রাস্তার পাশে থাকা জীবন্ত এই গাছ কেটে ফেলা হয়েছে। এতে করে চরম ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসি। এরপর প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় তার এই অমানবিক কর্মকান্ডের সংবাদ প্রচারিত হয়। তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন।
পরে এ ঘটনায় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনিসুর বাদী হয়ে ডিসেন্ট আহমেদ সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতেই আজ ১৫ই মে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এই বৃক্ষ নিধনকারী বিএনপি নেতা ডিসেন্ট আহমেদ সুমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন এলাকার সচেতন মহল।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
Alokito Bogura | Editor & Publisher