শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

চলে গেলেন প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান আকন্দ

আলোকিত বগুড়া ডেস্ক রিপোর্ট   শনিবার, ১১ মে ২০২৪
231 বার পঠিত
চলে গেলেন প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান আকন্দ

বগুড়ার শিবগঞ্জে কর্মরত দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ও মাদ্রাসা সুপার খলিলুর রহমান আকন্দ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বগুড়া শজিমেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫বছর। মৃত্যুর পূর্ব পর্যন্ত সে ক্ষেতলাল উপজেলার হোপপীর হাটা দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্বে ছিলেন।


তার স্থায়ী নিবাস শিবগঞ্জের কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামে। সে ঐ গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত কয়েক মাস যাবৎ নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সে অবস্থা থেকে পরিত্রাণ লাভের পূর্বেই দেখা দেয় কিডনির জটিল সমস্যা। কিডনি জটিলতায় গত ৩দিন পূর্বে বগুড়াতে ডাক্তার দেখানোর জন্য গেলে তাকে শজিমেকে ভর্তি হতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


শনিবার সকাল সাড়ে ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

Facebook Comments Box


Posted ১:২৪ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!