শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারী কর্মকর্তাকে মারপিট; থানায় মামলা

সাজু মিয়া আলোকিত বগুড়া   শনিবার, ০৪ মে ২০২৪
166 বার পঠিত
শিবগঞ্জে ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারী কর্মকর্তাকে মারপিট; থানায় মামলা

বগুড়ার শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশে ভূমি অফিসের কর্মকর্তাকে মারপিট, ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা।

ঘটনাটি ঘটেছে গত ৩০ এপ্রিল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের তহশিল অফিসে।


দাড়িদহ চেয়ারম্যান পাড়া গ্রামের আয়েন উদ্দিননের ছেলে ময়দানহাট্ট ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল(৪২), দাড়িদহ গ্রামের জমসেদ আলীর ছেলে আশাদুল ইসলাম (৪০), দাড়িদহ চেয়ারম্যান পাড়া গ্রামের আয়েন উদ্দিননের ছেলে আবু নাছের (৪৭)। গত শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল অফিস সহায়ক আব্দুস ছাত্তার (৫৭) নিকট আবু নাছের জমির পর্চা উত্তোলন সংক্রান্ত কাজে আসে। কাজটি অনলাইন প্রক্রিয়ায় হওয়ায় এবং বিদ্যুৎ বিটভ্রাটের কারণে ওই দিন পর্চা সংক্রান্ত কাজ করতে পারেনি আব্দুস ছাত্তার। ২৯ এপ্রিল তিনি ওই পর্চার আংশিক কাজ করেন মর্মে মামলায় উল্লেখ করেন।


এরপর ৩০ এপ্রিল অফিসে এসে আবু নাছের তার কাজ কেন হয়নি এ নিয়ে অফিস সহায়ক আব্দুস ছাত্তারের সাথে বাক বিতন্ডতায় জড়ায়। একপর্যায়ে আবু নাছেরের সাথে থাকা আসাদুল ইসলাম অফিস সহায়ক আব্দুস ছাত্তারকে মারপিট ও লাঞ্চিত করে।

এ বিষয়ে অফিস সহায়ক আব্দুস ছাত্তার মুঠোফোনে বলেন, আবু নছের জমির পর্চা সংক্রান্ত কাজে আসলে কোন কিছু বুঝে উঠার আগেই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আসাদুল আমাকে লাঞ্চিত করে। ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।


আশাদুল ইসলাম বলেন, জমির পর্চা সংক্রান্ত দু’ফায় অফিস সহায়ক আব্দুস ছাত্তার এর কাছে ৪০ হাজার টাকা প্রদান করেছি। সে পর্চার কাজ না করে টাল বাহানা করতে থাকে। ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডলকে জড়িয়ে আব্দুস ছাত্তার যা বলছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ইউপি চেয়ারম্যান এ সংক্রান্ত কোন কিছুই জানেন না।

ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল বলেন, আমি জমির খাজনা দেওয়ার জন্য তহশিল অফিসে যাই। সেখানে অফিস সহায়ক ও আসাদুল ইসলাম বাকবিতন্ডতায় জড়িয়ে পরেছে। আমি তাদেরকে শান্ত থাকার জন্য বলি কিন্তু তারা আমার কথায় কোন কর্ণপাত করেনি। আমাকে সামাজিক ভাবে হেওয় প্রতিপন্ন করার লক্ষ্যে ও জনপ্রিয়তা নষ্ট করার জন্য আমার নামে থানায় মামলা করেছে বলে শুনেছি।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, ময়দানহাট্টা ইউনিয়নের তহশিল অফিস সহায়ক আব্দুস ছাত্তারকে মারপিট ও ভয়-ভীতির ঘটনায় ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!