রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফেসবুকে উসকানিমূলক পোস্ট; পুলিশ হেফাজতে হিন্দু মহাজোট ‘নেতা’

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ২১ এপ্রিল ২০২৪
199 বার পঠিত
ফেসবুকে উসকানিমূলক পোস্ট; পুলিশ হেফাজতে হিন্দু মহাজোট ‘নেতা’

ফরিদপুরের মধুখালিতে হত্যাকাণ্ডের ঘটনায় ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সুমন মোহন্ত নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সুমন মোহন্ত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের নিত্যনারায়ণ মোহন্তের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।


শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে মোকামতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ।

তিনি বলেন, সুমন মোহন্তের ফেসবুক আইডি থেকে শনিবার দুপুর ১২টার দিকে একটি আপত্তিকর ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়া হয়। পোস্টটি নজরে আসলে বিকাল ৩টায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তার কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহার করা একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। বক্তব্য গ্রহণের পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষী না হলে ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত তাকে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়নি। এই পোস্টকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি আমরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোতাহার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।


Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!