রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে শিক্ষক আজিজার রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সাজু মিয়া, আলোকিত বগুড়া   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
200 বার পঠিত
শিবগঞ্জে শিক্ষক আজিজার রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজার রহমান (৫০) রোববার সকাল ১০ ঘটিকার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না……… রাজিউন।

তিনি ফুসফুস ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।


মরহুমের নামাজে জানাজ রোববার বাদ আছর শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীরে শাহে আলম, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, স্কাউট সাধারণ সম্পাদক হাবিবুল আলম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক জিল্লুর রহমান, অত্র বিদ্যালয়ের অফিস সহকারী আরেফিন হক আফতাব, ঠিকাদার এসএম তাজুল ইসলাম, টিচার্স ক্লাব শিবগঞ্জ উপজেলার সভাপতি মোকছেদুল রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জিন্না, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম, সুপার এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক শিক্ষক আবু হান্নান, শিবগঞ্জ হুসাইন সুপার শপ এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন, শিবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, পৌর কর্মচারি বদিউজ্জামান বদি, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, বজলুর রহমান, সাজু মিয়া প্রমুখ।


মরহুমের জানাজা শেষে মীরের চক গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

Facebook Comments Box


Posted ৭:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!