রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

সাজু মিয়া আলোকিত বগুড়া   সোমবার, ২৫ মার্চ ২০২৪
230 বার পঠিত
শিবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বগুড়ার শিবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে  সোমবার  বেলা ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন শিবলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের তাজা রক্তের শপথ বীর বাঙালিদের স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলো। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে ছিলো এদেশের মুক্তির রূপরেখা।


 

Facebook Comments Box


Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!