রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রুচিতা হোটেলে মরা মুরগির মাংস সংরক্ষণ; দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা

আলোকিত বগুড়া রিপোর্ট   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
201 বার পঠিত
রুচিতা হোটেলে মরা মুরগির মাংস সংরক্ষণ; দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা

বগুড়ার রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মরা মুরগির পচা মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হোটেলটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের নবাববাড়ী সড়কে বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মো. রাসেল।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুরে রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মিলন চন্দ্র মোহন্ত নামের এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এ সময় বাজারের লোকজন মুরগিগুলো মরা ও পচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুচিতা হোটেলে যায়। সেখানে গিয়ে তারাও দেখতে পান মুরগিগুলো মরা ও পচা, যা খাওয়ার অযোগ্য। এ জন্য তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। হোটেল মালিক চয়ন কুমার পাল জরিমানার টাকা পরিশোধ করেন।

Facebook Comments Box


Posted ১০:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!