রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি নান্নু

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
270 বার পঠিত
গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি নান্নু

৩ শত ১৬ বছরের ঐতিহ্যবাহী বগুড়া গাবতলীর সোন্দাবড়ী দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।

শুক্রবার জুম্মার নামাজপূর্বে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মেচন ও ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তে আহলে হাদিস এর সাধারণ সম্পাদক মাওঃ আবু নাছর ইয়াহিয়া, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক রাকিবুর রহমান আপেল, সরদার আতিকুর রহমান তালুকদার, উপজেলা জমিয়তে আহলে হাদিস এর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন মন্ডল, গাবতলী কেন্দ্রীয় মসজিদের সভাপতি আবু সাঈদ মাষ্টার, থানা পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, মাওঃ আমিমুল এহসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু, আব্দুল মান্নানসহ এলাকার শতশত ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ।

জুম্মার নামাজ শেষে প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বক্তব্য রাখেন। তিনি মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।


সেই সাথে ঐতিহ্যবাহী এই মাদ্রাসা ও এতিমখানা আরো এগিয়ে নিতে আবারও সহযোগিতার আহবান জানান। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


Posted ৭:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!