বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোসলের ছবি তুলায়, চাচা শ্বশুরকে শালিসে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পূর্বজাহাঙ্গীরাবাদ কাজীতলা গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গোলজার রহমান তার গ্রামের ১৪ বছরের কিশোরকে টাকার লোভ দেখিয়ে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গোসলের ছবি মোবাইল ফোনে তুলে দিতে বলে। ওই কিশোর টাকার লোভে গোসল খানার বাহিরের ইটের প্রাচীরে পিছন থেকে ওই গৃহবধূর গোসলের ছবি তুলে ও গোলজার কে দেয়। তিনি প্রবাসীর স্ত্রীকে গোসলের ছবি দেখান এবং ফোন থেকে মুছে দেন। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে বৃহস্পতিবার রাতে শালিস ডাকে। ওই শাসিলে চাচা শ্বশুরকে বেধরক ভাবে মারপিট করে আহত করে।
এ ব্যাপারে আহত গোলজার রহমানের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামীকে শালিস বৈঠক চলাকালে আমাদের গ্রামের পলাশ, সৌরভ, শাহীন মারপিট করে আহত করেছে। আমার স্বামীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
আহত ভাতিজা মিজানুর রহমান বলেন, আমার চাচা ৫ লক্ষ টাকা নিয়ে শাসিল বৈঠকে জান। আমার চাচাকে মারপিট করে আহত করে ও আমার চাচার নিকট থেকে টাকা কেড়ে নিয়েছে হামলাকারীরা।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪
Alokito Bogura | Editor & Publisher