রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

সাজু মিয়া, আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
110 বার পঠিত
শিবগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে (১৯) কলেজ ছাত্রীর অনশন। উপজেলার কিচক ইউনিয়নের সাদুরিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ১০ থেকে ওই প্রেমিকা ( কলেজ ছাত্রী) প্রেমিক বিপ্লবের বাড়িতে অবস্থান নেয়। প্রেমিক বিপ্লব ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

কলেজ ছাত্রী (প্রেমিকা) জানান, প্রেমিক বিপ্লবের সাথে ওই তার মুঠোফোনে পরিচয় হয় । ধিরে ধিরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও তারা ইমু অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখে।


ওই ছাত্রী আরো জানান, বিপ্লব তাকে মুঠোফোনে কথা বলে, বিভিন্ন জায়গা নিয়ে যায় এবং তাকে বিয়ের প্রলোভন দিয়ে মিলামেশা করে। বিষয়টি প্রেমিকের পরিবারের লোকজন জানতে পেরে ওই প্রেমিককে পারিবারিক ভাবে শাসন করে। কিন্তু প্রেমিক পরিবারের চাপে প্রেমিকাকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে আসতে বলে। ওই ছাত্রী প্রেমিকের কথামত তার বাড়িতে চলে আসে। কিন্তু প্রেমিকের মা বিলকিস বেগম প্রেমিকাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় ও দরজায় তালা ঝুলিয়ে দেয়। ওই প্রেমিকা বাড়ির বাহিরে অবস্থান নেয়।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রেমিকা জানান, বিপ্লব তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে।


প্রেমিকের মা বিলকিস বেগম ওই ছাত্রীকে মারপিটের বিষয়টি এরিয়ে যান। তিনি বলেন, মেয়ের পরিবারের লোকজন আসলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


Posted ৮:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!