গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গত ২রা ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ করেন ৪২ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু এমপি।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রাম কক্ষে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন তার মেয়ে ডাঃ সিবাত মাছনুফ নোমি ও জামাই ডাঃ আসিফ আহম্মেদ রেজোয়ান এবং ডাঃ রিজু আহম্মেদ বিপ্লব প্রমূখ।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Alokito Bogura | Editor & Publisher