শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান

আবু বকর সিদ্দিক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
765 বার পঠিত
শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান

বগুড়ার শেরপুরে চালের দাম স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল থেকে শুরু করে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা পর্যন্ত চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন।


উপজেলার চার মিল মালিক কে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় চাউল মজুদ রাখায়, বেশি মূল্যে চাউল বিক্রি করায়, প্লাস্টিক বস্তায় চাউল সংরক্ষণ করায় এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে চার জনকে মোট ২ লক্ষ ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় এবং প্লাস্টিক ব্যাগে চাল মজুদ রাখায় মোকলেস অটো রাইস মিলের ১ লাখ, শাহ সুলতান অটো রাইস মিল ২০ হাজার এবং ভাই ভাই অটো রাইস মিলকে ৫০ হাজার ও আরেকটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুমন জিহাদী।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন ই কাইউম ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদি জানান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের দিক নির্দেশনায় চালের বাজার স্থিতিশীল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মিলে অভিযান চালানো হয়। অভিযানে কৃষি বিপণন আইন ২০১৮, ১৯৫৬ এর ৩ ধারা এবং পাটজাত মোড়ক আইন অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে প্রতিষ্ঠান গুলোতে জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


Facebook Comments Box

Posted ৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!