ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বগুড়া গাবতলীর তরফ সরতাজ মাদ্রাসায় আজ বৃহস্পতিবার কামিল (স্নাতকোত্তর) বিভাগের উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কামিল বিভাগের উদ্বোধন করে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি ডাঃ মোস্তফা আলম নান্নু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং জেলা শিক্ষা প্রকৌশলী আরিফুজ্জামান। সবক প্রদান করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশিদ।
মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি নুরেজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ।
Posted ৬:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
Alokito Bogura | Editor & Publisher