রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সুশৃংখল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই —রিজু

সাজু মিয়া আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
150 বার পঠিত
সুশৃংখল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই —রিজু

মানবিক গুণাবলী সম্পন্ন সুশৃংখল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ।

আজ বৃহস্পতিবার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা’র পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এ কথা বলেন।


তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিক্রয় নেই। খেলাধূলায় জয় পরাজয় রয়েছে। এতে মন খারাপ করা যাবে না। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে খেলাধূলার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। খেলাধূলা করলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। তিনি সকল শিক্ষার্থী ও যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলার করার জন্য আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহমুব মোর্শেদ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন একাডিম সুপার ভাইজার পদ্মা রানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আব্দুল মান্নান,শরীরচর্চা শিক্ষক প্রাণ গোপাল বিপ্লব, আবুল কাশেম, সাইফুল ইসলাম প্রমুখ।

ক্রিক্রেট খেলায় শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১ম স্থান অধিকার করায় তাদেরকে প্রধান অতিথি ট্রফি তুলে দেন। রানার-আপ হয় কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। অন্যান্য খেলার বিজয়ীদের মাঝে পর্যায় ক্রমে পুরুষ্কার বিতরণ করা হয়।


Facebook Comments Box

Posted ৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!