রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিখোঁজ শিশু ফাহমিদার পরিবারের সন্ধান চায় শিবগঞ্জ থানা পুলিশ

আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
226 বার পঠিত
নিখোঁজ শিশু ফাহমিদার পরিবারের সন্ধান চায় শিবগঞ্জ থানা পুলিশ

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ শিশু ফাহমিদার পরিবারের সন্ধান চায় থানা পুলিশ। গত ০৯ ডিসেম্বর শিবগঞ্জ থানার মামলা মূলে ওই শিশুকে সেফহোম বায়া রাজশাহীতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, ভিকটিম ফাহমিদা কে গত ৯ ডিসেম্বর মামলার প্রেক্ষিতে মহাস্থান থেকে উদ্ধার করা হয়। ওই শিশুর পরিবারের লোকজনকে না পাওয়ায় এবং শিশুটি তার পরিবারের ঠিকানা বলতে পারে না, এতে বিপাকে পড়ে পুলিশ। এর প্রেক্ষিতে থানা পুলিশ অনেক অনুসন্ধান করেও ওই শিশুটির পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনকে না পেয়ে বাধ্য হয়ে সেফহোম বায়া রাজশাহীতে পাঠান ওই শিশুকে।


এ ব্যাপারে শিবগঞ্জ থানা আব্দুর রাজ্জাক শেখ বলেন, শিশুর পরিবারের লোকজনের সন্ধান করা হচ্ছে। ইতিমধ্যেই ওই শিশুর সন্ধানের জন্য গত ১৩ ডিসেম্বর বেতার বার্তা পাঠানো হয়েছে। আশা করি অল্প দিনের মধ্যেই শিশুটির পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে এবং ওই শিশুকে পরিবারের সদস্যদের মাঝে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, মামলার প্রেক্ষিতে শিশু ফাহমিদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু শিশুটির কোন সন্ধান না পেয়ে তাকে সেফহোম বায়া রাজশাহীতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। কেহ যদি ওই শিশুটির সন্ধান পান তাহলে শিবগঞ্জ থানায় যোগাযোগ করবেন।


 

Facebook Comments Box


Posted ৬:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!