রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
84 বার পঠিত
শিবগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

“ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় এক র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সহকারী কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম, শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা কেএম তানভির মোস্তফা, ফেরদৌস আরা প্রমুখ।


৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসাবে আইডিয়াল ক্ষুদ্র ব্যবসায়ী সমাবায় সমিতি লিঃ, বেলাভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, মহাস্থান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, বন্ধন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে নির্বাচিত হয়েছে।

মাঝপাড়া একতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাছির উদ্দিন, সবুজ বাংলা কৃষি সমবায় সমিতি লিঃ শাহজাহান আলী ও প্রগতি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ইউসুফ আলী।


Facebook Comments Box


Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!