“বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো জাতীয় সংবিধান দিবস। শনিবার ১২টায় উপজেলা প্রশাসন শিবগঞ্জ বগুড়ার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারী কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা, সাজু মিয়া প্রমুখ।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
Alokito Bogura | Sazu Mia