সরকার পতনের একদফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির ডাকা ৩দিনের অবরোধ কর্মসূচীর শেষেদিনে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী থানা-পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে পৃথকপৃথকভাবে অবরোধ ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
থানা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি টুকু, গামা, সাংগঠনিক সম্পাদক মমিন ও সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর, সুরাইয়া জেরিন, সহ-সাধারণ সম্পাদক আঃ গফুর, লিটন, মিন্টু, লেমন, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল, কোষাধ্যক্ষ রঞ্জু, দপ্তর সম্পাদক পান্না, প্রচার সম্পাদক রিপন, পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক মজনু, যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার, উপজেলা মহিলাদলের সাঃ সম্পাদক রুমা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হিরু, সদস্য সচিব সুজা, উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি লুকু, সাধারণ সম্পাদক তাসকিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন, সাধারন সম্পাদক লেমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম প্রাং, সাধারণ সম্পাদক সাহিন প্রমুখ।
অপরদিকে পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক, থানা বিএনপির সদস্য মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে বের হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম পিন্টু, থানা বিএনপির সদস্য আবুল হোসেন, জাহিদ, রব্বানী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ছাবেদ আলী, বর্তমান সহ-সভাপতি আতোয়ার, মিজু, মতি, গফুর শাহ্, ময়না, সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ও জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ও তাজুল, কোষাধ্যক্ষ শিলু, দপ্তর সম্পাদক কনক, প্রচার সম্পাদক বুলবুল, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল, যুবদল নেতা আনোয়ার, সম্রাট তাজুল, দৌলত, নিপুল, ছনি, সাব্বির, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল, সহ-সভাপতি জিল্লুর ও বাবু, সাধারণ সম্পাদক আনিছার, সাংগঠনিক সম্পাদক মর্নিং, ছাত্রদল নেতা গনি।
Posted ৭:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
Alokito Bogura | Sazu Mia