রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ২টি পুকুরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
202 বার পঠিত
বগুড়ায় ২টি পুকুরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন

বগুড়া সদরের গোকুল রামশহর এলাকায় পূর্বশত্রুতার জেরে রাতের আধাঁরে ২টি পুকুরে বিষ প্রয়োগ করে এক মৎস্য খামারির বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ৭ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন খামারি।

আজ রোববার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে জানা যায়, বগুড়া সদরের রামশহর মৌজার তাড়াতগাড়ী ৫৪ শতাংশ জমির পুকুর ও একই মৌজার সিংড়ার বিল নামক ৭২ শতাংশ পুকুর রয়েছে। ৫৪ শতাংশের পুকুর রামশহর পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি থেকে লিজ নিয়ে মৎস্য চাষাবাদ করেন, মৃত আজগর আলী প্রাং এর পুত্র হেলাল প্রাং। এবং ৭২ শতাংশের পুকুর হাজরাদিঘী গ্রামবাসী মৎস্য চাষ করে আসছেন।


এরই ধারাবাহিকতায় রোববার সকালে স্থানীয় কৃষক জমিতে ধান কাটতে গিয়ে ২টি পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠতে দেখে পুকুর চাষি হেলালকে জানালে তিনি ঘটনাস্থলে এসে মরা মাছ দেখে ভেঙে পড়েন। স্থানীয় ও ভুক্তভোগী চাষি হেলাল জানান, গত ৫ মাস আগে পুকুরটি মসজিদ কমিটি থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি গ্রাম অঞ্চলে হওয়ায় দেশি প্রজাতির মাছ  রুই, মৃগেল, কাতল, চিতল, হাংড়ি, বাটা তেলাপিয়া, টেংড়া, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ চাষ করেন।

গত শনিবার রাতে কিংবা অন্য কোন সময় দুর্বৃত্তরা ২টি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে রাত থেকেই মাছ গুলো মরে পানিতে ভেসে ওঠে। এতে তাদের ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।


এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box


Posted ৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!