বগুড়ার শিবগঞ্জে নাশতকতার প্রস্তুতিকালে ১১জন জামায়াত, বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ ২৯ রোববার রাত ১টায় উপজেলার আমতলী বন্দরের আয়েশা ইলেক্ট্রনিক্স দোকানের পূর্বপার্শ্বে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় নেতাকর্মী পালিয়ে যায়।
এঘটনায় পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় ২২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়। আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে কতিপয় বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মী লাঠি-শোটা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকান্ড করার লক্ষ্যে সমাবেত গোপন বৈঠক থেকে ১১জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মাহিনুর রহমান (৪১), স্বাধীন হোসেন (২২), জুলফিকার রহমান (৩৫) শাহজালাল (৫০), হারুন অর রশিদ (৪২), আব্দুল করিম (৬২), আ: বাকী (৫৫), মাহাবুর রহমান (৪৫), খোরশেদ আলম (৩২), আ: রাজ্জাক (৪৫) ও ইকবাল হোসেন বাবু (৪২)।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, আটকৃত নেতাকর্মীরা বিএনপির ডাকা হরতালে নাশকতা সৃষ্টি করার জন্য গোপনে বৈঠক করতে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১জন কে গ্রেফতার করেছ। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia