বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হরতার বিরোধী মিছিল করেছে বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগ। রোববার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ এর হরতাল বিরোধী মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন সভা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিন্টু, সাহাবুদ্দিন শিবলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামছুল হক মোল্লা, উপজেলা যুব লীগ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আরমান, ছাত্রলীগ নেতা রাকিব প্রমুখ।
মিছিলে শেষে বঙ্গবন্ধু চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, বিএনপির ডাকা হরতালে এদেশের মানুষ সাড়া দেয়নি। তার প্রমাণ সাধারণ মানুষ আজ দোকান পাট খুলে রেখেছে ও যান বহন নিয়ে রাস্তায় নেমেছে। বিএনপি’র নেতা কর্মীরা পুলিশ হত্যা করেছে। তারা রাজপথে আসলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
Posted ১২:১০ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia