বগুড়ার শিবগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৫টায় উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মারুফ রহমান মুঞ্জু, চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ছাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, আওয়ামীলীগ নেতা সোহেল রানা মিন্টু, সাহাব উদ্দীন শিবলী, মহিলা আওয়ামীলীগ নেত্রী কাউন্সিলর ওলেদা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান, যুবলীগ নেতা এম.এ মারুফ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমূখ।
সভায় বক্তরা সারাদেশে বিএনপির চলমান নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমেরিকা আমাদের বন্ধু ছিলো না। ৭১ এর যুদ্ধেও তারা এদেশের বিপক্ষে কাজ করেছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধু টানেলের মত উন্নয়ণ করছে। সেখানে বিএনপি টেক ব্যাক শ্লোগান দিয়ে বাংলাদেশের উন্নয়নকে বাঁধা গ্রস্থ করতে চায়। আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস এদেশের নির্বাচনকে বাঁধা গ্রস্থ করতে পারবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি আন্দোলনের নামে নৈরাজ্য অরজগতা সৃষ্টি করে তাহলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia