রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
188 বার পঠিত
বগুড়ায় পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

দুর্গাপূজার নবমীতে বগুড়া জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। গত সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার গাতবলী, সারিয়াকান্দি, সোনাতলা, শিবগঞ্জসহ অন্যান্য উপজেলার মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন, প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে এ বছর বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সরকার সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং সহযোগিতা প্রদান করেছেন। প্রতিটি দুর্গা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন সরকারের একটি নতুন সংযোজন। এ সরকারের সময়েই সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করছেন। কিছু কুচক্রী মহল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। তাদের সেই অপরাজনীতি সম্পর্কে আমাদের পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে।


তিনি গত সোমবার রাতে বগুড়ার সারিয়াকান্দির পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাহাপাড়া বড়বাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস এর এআইজি (ক্রাইম এনালাইসিস) সুনন্দা রায় বিপিএম, বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, সহকারী পুলিশ সুপার গাবতলি সার্কেল নিয়াজ মেহেদী, মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, উপজেলা  হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুণাংশু কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।


এর আগে সন্ধ্যা ৬টায় গাবতলী উপজেলার স্টেশন এলাকায় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে সহ-সভাপতি রনজিৎ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস এর এআইজি (ক্রাইম এনালাইসিস) সুনন্দা রায় বিপিএম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী, গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার, গাবতলী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিশ্বনাথ রায়, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ রায়, গাবতলী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আছমা বগম।

Facebook Comments Box


Posted ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!