বগুড়ার শিবগঞ্জে বাণিজ্য মন্ত্রণালইয়ের যুগ্মসচিব মিরাজুল ইসলাম উকিল সোমবার বিকালে দুটি কোল্ড ষ্টোরেজ পরিদর্শন করেন। এসময় ৫০০ বস্তা আলু জব্দ করেন তিনি।
জানা যায়, বাণিজ্য মন্ত্রণালইয়ের যুগ্মসচিব ও উপসচিব তরফদার সোহেল রহমান উপজেলার শাহ সুলতান হিমাগার পরিদর্শন করেন। পরিদর্শন সময় ৫০০ বস্তা আলু সংরক্ষনের মালিককে হাজির করার জন্য নির্দেশন দেন কিন্তু ওই আলুর মালিক হাজির না হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় বাজারে সরকারি খুচরা মূল্যে আলু বিক্রি করার নির্দেশ দেন।
এরপর তিনি সন্ধ্যায় উপজেলা সদরের হিমাদ্রী লিঃ কোল্ড স্টোরেজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক বগুড়া ইফতে খায়রুল ইসলাম রিজভি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামানসহ অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, জব্দকৃত ৫০০ বস্তা আলু খুচরা বাজারে সরকারি মূল্যে বিক্রয় করা হবে। তবে ব্যবসায়ীরা বেশি মূল্যে আলু বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৯:০০ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia