দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন শাখার উদ্যোগে আশোকোলা কর্মকার পাড়ায় শতাধীক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি শান্ত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন যুবদলের আহবায়ক অত্র মন্দিরে সভাপতি বিপুল কর্মকার বলেন, আমাদের দেশনেত্রী তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ে গুরুতর অসুস্থ্য আপনারা তাঁর জন্য প্রার্থনা করবেন। দেশ নায়ক তারেক রহমানের ডাকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তিনি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, নুনগোলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মানিক, আব্দুস সালাম, ৯নংওয়ার্ড যুদলের সাংগঠনিক সম্পাদক সিয়াম, ৮নং ওয়ার্ড যুব নেতা আকাশ কর্মকার প্রমুখ। শেষে অতিথিবৃন্দ এলাকার শতাধীক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র ও ত্রান সামগ্রী বিতরণ করেন।
Posted ৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia