বগুড়ার শিবগঞ্জে দুটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। শনিবার রাতে উপজেলা সদরের বানাইল বারোয়ারী শিব মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, এনএসআই এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত, প্রবীন সাংবাদিক বাবু রতন রায়, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মী নারায়ন দাস সংগ্রাম প্রমুখ।
এর পূর্বে তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকি কালিদাস মধ্যপাড়া সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শন করাকালীন তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন।
Posted ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia