রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাবতলীতে মহিলা কলেজের প্রভাষককে মারপিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
128 বার পঠিত
গাবতলীতে মহিলা কলেজের প্রভাষককে মারপিট

বগুড়ার গাবতলী মহিলা কলেজে বকুল মিয়া নামের এক প্রভাষককে বেদমভাবে মারপিট করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক বকুল মিয়া কলেজের সভাপতি বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলী মহিলা কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক বকুল মিয়া ১৮অক্টোবর দুপুরে ডিগ্রী পর্যায়ের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ মিন্টু মিয়া বহিরাগত কিছু ছেলেদের নিয়ে অফিসিয়াল কাজে বাধা প্রদান করে। এরপর শিক্ষকদের সামনেই প্রভাষক বকুল মিয়াকে দূর্বৃত্অতরা কথ্য ভাষায় গালাগালি করে অতর্কিতভাবে হামলা চালিয়ে  বেধরক মারপিট করে । এছাড়াও তাকে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেন।


এ ব্যাপারে কলেজের গভর্ণিং বডির সভাপতি সাইফুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী হয়ে প্রভাষককে মারপিট করা অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক ঘটনা। বিষয়টি তদন্ত সাপেক্ষে কর্মচারী মিন্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


Posted ৭:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!